বাগেরহাটের মোংলা ঘষিয়াখালী চ্যানেলের রোমজাইপুর গ্রামের চর থেকে অজ্ঞাত পরিচয়ের (৫৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রামপাল থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে বাগেরহাটের মর্গে প্রেরণ করার প্রক্রিয়া শেষ করেছে। এ ঘটনায় পেড়িখালী ইউপির দফাদার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন নবধারা কে বলেন, মঙ্গলবার সকাল ১০ টায় মোংলা ঘষিয়াখালী চ্যানেলের পেড়িখালী ইউনিয়নের রোমজাইপুর গ্রামের চর থেকে মধ্য বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি নদীর চরে আটকে আছে এমন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। মরদেহের পরনে একটি লাল পেটিকোট ও গায়ে লালছে সোয়েটার ছিল। তার হাতে পলাচুড়িসহ কিছু চুড়ি ও গলায় জড়ানো কয়েকটি মালা রয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারীর মৃতদেহটি হিন্দু সম্প্রদায়ের। মৃতদেহের গায়ে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।ইতোমধ্যে বাগেরহাটের জেলা পুলিশ সুপার , পিবিআই ও সিআইডি'র ক্রাইম সিনের সদস্যদের খবর দিয়েছি। ইতিমধ্যে মরদেহ সনাক্ত করণের কাজ শুরু করেছে। রামপাল ও মোংলা সার্কেল এর দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুরো ঘটনা মনিটরিং করছেন। আমরা মৃতদেহ সনাক্তের এবং কি কারণে তার মৃত্যু হয়েছে তা উদ্ঘাটনের জোর চেষ্টা অব্যাহত রয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.