প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৯:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৩, ১১:০১ অপরাহ্ণ
কোটালীপাড়ায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাহে রমজান উপলক্ষে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি'র উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৩০ দরিদ্র পরিবারের মাঝে চাল,ডাল,তেল,লবন,চিনি,আলু,পেয়াজ,রসুন,সেমাই,দুধসহ নানা প্রকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ এস এম আশিকুর রহমান, কৃষিবিদ মনিরুল ইসলাম মিলন, কৃষিবিদ আসলাম হোসেন শেখ,কৃষিবিদ নিটুল রায়, কৃষিবিদ সীমা হালদার উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী পেয়ে আনন্দিত উনশিয়া আশ্রয়ণ প্রকল্পের রাবেয়া বেগম (৭০)। তিনি বলেন, ভাল ভাল অনেক খাদ্যসামগ্রী পেয়েছি। ঈদে আমাদের আর বাজার করা লাগবে না। আমাদের যারা এই খাদ্যসামগ্রী দিয়েছে আল্লাহ যেন তাদের ভাল রাখেন।#
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.