নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত ও একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি কাওছার মোল্যা (৬০) কে আটক করেছে পুলিশ। সে উপজেলার ইতনা ইউপির ইতনা মধ্যপাড়া গ্রামের মৃত আঃ হক মোল্যার ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯এপ্রিল) রাতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আসামির নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
এব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোসা ঃ সাদিরা খাতুন বলেন, আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.