নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারে মেসার্স শরীফ এন্টারপ্রাইজের ডিবিএল সিরামিকের শাখা উদ্ভোধন করা হয়েছে। ২৮ এপ্রিল (শুক্রবার) বিকাল ৫ টায় বাজার টু কলেজ রোডের বাসষ্ট্যান্ড সংলগ্ন মার্কেটে দোয়া মাহফিলের মাধ্যমে এ শোরুমের উদ্ভোধন করেন কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম শেখ। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলার ডিবিএল সিরামিকের একমাত্র অনুমোদিত ডিলার শরীফ ইব্রাহীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শরীফ ইব্রাহিম বলেন, তিনি দীর্ঘদিন যাবত সিরামিকের ব্যবসার সাথে জড়িত এবং ডিবিএল সিরামিকের একমাত্র অনুমোদিত ডিলার। কালিয়ায় একটি শোরুম রয়েছে। পণ্য যাচাই বাছাইয়ে বড়দিয়া এলাকার মানুষের কষ্ট লাঘব তথা ভাল সেবা নিশ্চিত করার জন্য এখানে একটি শোরুম করেছেন।
কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম শেখ বলেন, শরীফ ইব্রাহিম দীর্ঘদিন যাবত সুনামের সাথে সিরামিকের ব্যবসা করে আসছে। অত্র এলাকার মানুষের সুবিধার্থে বড়দিয়ায় এ শোরুমের উদ্ভোধন করে সকলকে পাশে থাকার আহ্বান জানান তিনি। মোঃ জিহাদুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.