প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ১০:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৩, ৭:২৫ অপরাহ্ণ
মোল্লাহাটে পুকুর থেকে ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, সকাল বেলা পাকা সড়কের পাশে পুকুরে জিহাদ আলী শেখের মৃহদেহ ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী শ্যামলী আক্তার জানান, মঙ্গলবার রাত আটটার সময় স্বামীর সঙ্গে কথা হয়েছে। এরপর আর কোনো যোগাযোগ হয়নি।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, পুকুর থেকে জিহাদ আলী শেখ নামে এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছি। সুরতহাল শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাটে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.