বাগেরহাটের চিতলমারীতে ছাব্বির শেখ (৪০) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। তিনি উপজেলার মচন্দপুর গ্রামের মন্নু শেখের ছেলে। বুধবার ( ৫জুন) সকাল সাড়ে ৮টার দিকে মচন্দপুর মনিরুল শেখের বাড়ির সামনের স-মিল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছাব্বির গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
এ ঘটনায় ছাব্বির শেখের পিতা মন্নু শেখ বাদি হয়ে মিলু শেখ ও বাবুল শেখসহ ১৭জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে স্থানীয় ইউপি সদস্য সোহাগ জানান,মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় কুনিয়া বাস স্টান্ডে সামান্য ঘটনা নিয়ে প্রতিপক্ষ ছাব্বির শেখ ও তার লোকজন বদরুল শেখকে মারপিট করে সে আহত অবস্থায় চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এবং থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.