সামাজিক সংগঠন "স্বপ্ন পূরণ সমাজ উন্নয়ন সংস্থা"টুঙ্গিপাড়ার আগামী দুই বছরের জন্য কাজী শাহরিয়াজকে সভাপতি এবং আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকেলে বাঁশবাড়িয়া নামক স্থানে সংগঠনের কার্যকরী পরিষদের সকল সদস্য উপস্থিতিতে নতুন কমিটি নিয়ে আলোচনা করা হয়। আলোচনার পরবর্তীতে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে সভাপতি হিসাবে কাজী শাহরিয়াজ ও সাধারণ সম্পাদক হিসাব আশিকুর রহমান কে মনোনীত করে কার্যকরী পরিষদে ৯ জন এবং সাধারণ পরিষদে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
২০১৯ সালের ১লা জানুয়ারী সমাজসেবা মূলক কাজ করার লক্ষ্যে "স্বপ্ন পূরণ সমাজ উন্নয়ন সংস্থা" প্রতিষ্ঠা করা হয়েছে।সংগঠনটি ২০২২ সালে গোপালগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরে নিবন্ধিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.