লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। আমাদের শরীর, মন, স্বাস্থ্য, ঠিক রাখতে হলে নিয়মিত খেলাধুলা করতে হবে। বর্তমানে অধিকাংশ ছেলেমেয়েরা স্কুলে যতটুকু সময় পার করে তার চেয়ে মোবাইলে গেম খেলে। যুব সমাজ আগামীর ভবিষ্যৎ চিন্তা করে পরিবার তথা অভিভাবকদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং পড়াশোনার পাশাপাশি সন্তানদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তাহলে তারা আর ভুল পথে ধাবিত হবে না। এন এন্ড বি প্রোপার্টিজের অর্থায়নে ৮ দলীয় ফুটবল টুনার্মেন্টের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বুধবার বিকেল ৪ টায় উপজেলার পেড়িখালী পিউ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় পেড়িখালী সিংগড়বুনিয়া যুব সংঘ ও মোংলা উলুবুনিয়াযুব সংঘ মুখোমুখি হয়। নির্ধারিত সময় উভয় দলের গোল শুন্যে খেলা শেষ হয়। এরপর টাইব্রেকারে উলুবুনিয়া যুব সংঘকে ১- ৩ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম দারা,এসআই পীযুষ কুমার হালদার, মোতাহার আলী, বাবুল গাজী, মুরাদ হোসেন, সবুজ হাওলাদার, রুবেল আহমেদ, আলামিনসহ স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ও সুধীজনরা। এসময় খেলার অনুষ্ঠানে বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.