বাগেরহাটের কচুয়াতে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় “ সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়নের উদ্ভাবনে স্থানীয় সরকার” এই শ্লোগান কে সামনে রেখে রবিবার সকাল ১১ টায় কচুয়া শেখ তন্ময় মিলনায়তনে র্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহিদুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম।অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রণব কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো:
আনিসুর রহমান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশী রায়হান হোসেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা বিজয়া লোপা, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশ সহ এলাকার বিভিন্ন গন্যমান্যব্যাক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.