বাগেরহাটের চিতলমারীতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা,শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মোঃ আসমত হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম, স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্রর আবাসিক মেডিকেল অফিসার মুক্তি বিশ্বাস, উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল খলিফা। যুব উন্নয়ন কর্মকর্তা
মোঃ সোহরাব হোসেন,বীর মুক্তি যোদ্ধা মোঃ বেল্লাল হোসেন, উপজেলা আ’লীগ সভানেত্রী হেলেনা পারভিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.