প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ণ
নগরকান্দা পৌরসভা ৪নং ওয়ার্ডে অবজারভেশন ডিপ টিউবওয়েল স্থাপন কাজের শুভ উদ্বোধন

নগরকান্দা পৌরসভার ৪ নং ওয়ার্ডের চৌমুখা গ্রামে আজ বিকালে একটি অবজারভেশন ডিপ টিউবওয়েল স্থাপনের কাজের শুভ উদ্বোধন করেন নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার ।
এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল হাসনাত উজ্জ্বল, নগরকান্দা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যলায়ের রওশন আলী, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ও মিস্ত্রিগণ।
মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন এই নলকূপটি স্থানপনের স্থান নির্বাচনের জায়গা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা চলছিলো,পরে আমি জনস্বার্থের কথা চিন্তা করে আমার ঠাকুর দাদা আমলের একটি পৈত্তিক জমি স্থানপনের জন্য দিয়ে দিলাম এবং এই ডিপ টিউবওয়েল স্থাপনে পরে পৌরসভার ৩/৪ সাধারণ জনগনের আর্সেনিকমুক্ত পানীয় জলের আওতায় আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.