বাগেরহাটের ফকিরহাটে নাশকতা মামলায় বিএনপির চারজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। বুধবার (৮ নভেম্বর) রাতের বিভিন্ন এলঅকা থেকে খুলনা র্যাব-৬ এর একটি অভিযানিক দল তাদেরকে গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তারকৃতদের ফকিরহাট মডেল থানায় সোর্পদ করে। গ্রেপ্তারকৃতরা হলেন ফকিরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম (৫৬)। অন্যরা হলেন মিঠুন চন্দ্র রায় (৩৫), হেলাল উদ্দিন (৩৫) এবং মনিরুল ইসলাম (৫২)। গ্রেপ্তারকৃতরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, নাশকতা মামলায় র্যাব কর্তৃক ৪জন গ্রেপ্তার হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.