প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৫:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৩, ৫:৩২ অপরাহ্ণ
নড়াইলে ২২০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইলের কালিয়া থানা পুলিশ ও পেড়লীর পুলিশ ক্যাম্প যৌথভাবে অভিযান চালিয়ে ২২০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জুয়েল শেখ (৩৩) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত জুয়েল শেখ কালিয়া উপজেলার শীতলবাটি গ্রামের জাহিদুল শেখের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ তাসমীম আলমের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৯নভেম্বর) সকালে এসআই(নিঃ) আজিজুর রহমন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পেড়লী পুলিশ ক্যাম্পের মহসিন মোড় চৌরাস্তায় অভিযান চালিয়ে জুয়েল শেখের প্যান্টের পকেট থেকে ২২০ পিস ইয়াবাসহ তার ব্যবহৃত মোটরসাইকেল আটক করা হয়।
এসময় আসামির সহযোগী ইয়াসিন মোল্যা (৪১) দ্রুত পালিয়ে যায়। তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে । এ ব্যাপারে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, ২২০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জুয়েল শেখ কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাঘরে পাঠানো হয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.