সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ তন্ময় বলেছেন, বর্তমান সরকার দক্ষিণাঞ্চল সহ বাগেরহাট জেলায় ব্যাপক উন্নয়ন করেছে। ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এছাড়া বাগেরহাট পৌরসভার উন্নয়নে মাস্টার প্লান করে কাজ করা হবে। সেই সাথে সুপেয় পানি, রাস্তাঘাট নির্মান, ভরাট খাল খনন ও নতুন নতুন প্রতিষ্ঠান নির্মানসহ সব ধরণের উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করতে বৃহৎ পরিকল্পনা করা হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় সভায় উপস্থিত সংবাদকর্মীরা বাগেরহাটের বিভিন্ন উন্নয়ন, সুবিধা, অসুবিধা, নাগরিকদের সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। শেখ তন্ময় সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে সমস্যা সমাধান ও পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে সভায় বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. মীর শওকত আলী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইঁয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক আহাদ উদ্দিন হায়দার,সদস্য মোঃ ফিরোজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জায়েসী আশরাফি জেমস, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, দেলোয়ার হোসেন সহ বাগেরহাটে কর্মরত সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.