প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৩, ২:৫৯ অপরাহ্ণ
নড়াইল-২ আসন প্রার্থিতা ফেরত পেলেন নূর ইসলাম

এস এম শরিফুল ইসলাম নড়াইল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল সদরের একাংশ-লোহাগড়া) আসনে প্রার্থিতা ফেরত পেয়ে ঈগল প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. নূর ইসলাম। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে নড়াইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী মো. নূর ইসলামকে ঈগল প্রতীক বরাদ্দ দেন।
মঙ্গলবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী মো. নূর ইসলামের প্রার্থিতা ফেরত দিয়ে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। আদালতে নূর ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সেলিনা আক্তার চৌধুরী। এ আইনজীবী বলেন, এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতায় গত ৪ ডিসেম্বর নূর ইসলামের প্রার্থিতা বাতিল করেন নড়াইলের রিটার্নিং কর্মকর্তা।
গত ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশনও নূর ইসলামের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রার্থী নূর ইসলাম। গত ১৮ ডিসেম্বর বিচারপতি মো. ইকবাল কবীরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে দেন। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়।
মঙ্গলবার শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টে আদেশ স্থগিত করে নূর ইসলামকে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন প্রার্থী মো. নূর ইসলাম নিজেই প্রার্থীতা ফেরত এবং ঈগল প্রতীক দিয়েছেন বলে জানান ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.