সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট–২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় ভোট দিয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট প্রদান শেষে শেখ তন্ময় বলেন, শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। আশা করছি ভোটারদের স্বতঃফুর্ত অংশগ্রহণ ও ভোটের মাধ্যমে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে। এসময় আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, তালুকদার আব্দুল বাকীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ আসনে শেখ তন্ময়সহ প্রার্থী রয়েছেন মোট ৬ জন। বাগেরহাট–২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২০ হাজার ১শ ৪১জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৬শ ৩২ জন এবং পুরুষ ভোটার হচ্ছে ১ লাখ ৫৯ হাজার ৫শ ৭ জন। এ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১শ ২৫টি। উল্লেখ্য, সকাল থেকে বাগেরহাট শহরের ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে সময়ের সাথে সাথে বেড়েছে ভোটারদের উপস্থিতি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.