শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে ১০ কেজি গাঁজাসহ মো: ইব্রাহিম জোমাদ্দার (২৭) ও মো:সিরাজুল ইসলাম (২৬) নামে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকেল ৪টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া ভূমি অফিসের সামনে সড়কের উপর থেকে উক্ত মাদক ব্যাবসায়ীদের কে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার কৃত ইব্রাহিম জমাদার মোংলা উপজেলার কুমারখালি গ্রামের মৃত: জালাল জমাদ্দারের ছেলে ও সিরাজুল ইসলাম একই এলাকার মৃত: সুলতান ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি স্বপন কুমার রায় এতথ্য নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চিতলমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.