প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৪, ৭:২৬ অপরাহ্ণ
তদন্ত ছাড়া ফেরি দুর্ঘটনার কারণ বলা যাবে না: নৌ প্রতিমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তদন্ত প্রতিবেদন ছাড়া মানিকগঞ্জের পদ্মায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে ফেরি দুর্ঘটনার কারণ বলা যাবে না। তিনি বলেন, প্রাথমিকভাবে আমাকে বলা হয়েছে, ওখানে ফেরি নোঙর করা ছিল, বাল্কহেড ধাক্কা দিয়েছে।
প্রসঙ্গত, বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে মাঝ নদীতে নোঙর করে রাখা রজনীগন্ধা নামের ছোট একটি ফেরি ডুবি যায়। ফেরি দুর্ঘটনার বিষয়ে সবশেষ জানা গেছে, ফেরিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল। ফেরি উল্টে গিয়ে এর বেশকিছু অংশ দীর্ঘসময় পানির ওপরে ভাসমান ছিল। ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে। ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির (৩৯) নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.