সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।২২ জানুয়ারী থেকে ২৫ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে মোট ৭৫ জনকে ৫০ হাজার থেকে দেড়লাখ টাকার এই আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়।
এসব অনুষ্ঠানে স্হানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন। এ সময়ে সংসদ সদস্য শেখ তন্ময় জানান বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশে কেউ অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা না যায় সেই লক্ষ্য বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর এই আর্থিক অনুদান একটি যুগান্তকারী পদক্ষেপ।আমাদের সবাইকে যার যার অবস্হান থেকে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.