শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারীর চর কচুরিয়া দাখিলা মাদ্রাসার ব্যবস্থপনা কমিটির সভাপতি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দ্বিতীয় বারের মত সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক রেজাউল করিম বিনা প্রতিদ্ব দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৯ জানুয়ারী) দুপুর ২ টায় সভাপতি পদের নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায় উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচন প্রিজাইডিং অফিসার প্রদীপ কুমার ভৌমিক চর কচুরিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মল্লিক রেজাউল করিমের নাম ঘোষণা করেণ।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মোঃ বাকি বিল্লাহ, দাতা সদস্য আলমগীর কবির, নির্বাচিত অভিভাবক সদস্য মনিরুজ্জামান মৃধা, ওলিউর শেখ, জয়নাল আবেদীন, মোঃ আতিয়ার, সংরক্ষিত মহিলা সদস্য নূরজাহান আক্তার, শিক্ষক প্রতিনিধি শহিদুল্লাহ, লিয়াকত আলী শেখ, হীরামনি খাতুন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.