প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৪, ৫:২১ অপরাহ্ণ
ষষ্ঠবার সাংসদ নির্বাচিত হওয়ায় শেখ হেলাল উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা প্রদান

মো: সাগর মল্লিক ফকিরহাট প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে ষষ্ঠ বার সাংসদ নির্বাচিত হওয়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকার জননেতা শেখ হেলাল উদ্দীন-কে শুভদিয়াস্থ শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়।
ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শেখ হেলাল উদ্দীন কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশ ও কলেজটির অধ্যক্ষ বটু গোপাল দাশ মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক সহ বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যগণ উপস্থিত।
এসময় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন স্মার্ট ফকিরহাটের রূপকার স্বপন দাশ ও অধ্যক্ষ বটু গোপালের সাথে কুশল বিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.