নিজস্ব সংবাদ দাতা, কচুয়া (বাগেরহাট)
“শুদ্ধ সাহিত্য ও সংস্কৃতি চর্চা হোক বিশ্ব বন্ধুত্বের মূলমন্ত্র” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাঙ্গচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে গাঙ্গচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ কচুয়া উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাঙ্গচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙ্গচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের বাগেরহাট জেলার সাধারন সম্পাদক সৈয়াদা তৈফুন নাহার,সাবেক ভাইস চেয়ারম্যান ও কবি হাজরা রেজা সেলিম, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত)সহকারি অধ্যাপক শিকদার কামরুল হাসান কচি,কচুয়া সদর ইউপি চেয়ারম্যান ও সাহিত্যিক শিকদার হাদিউজ্জামান হাদিজ, কচুয়া মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মীর আওয়সাফুর রহমান মারুফ।
পরে গাঙ্গচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের জেলা কমিটির সভাপতি সৈয়দ শওকাত হোসেন কচুয়া ডিগ্রি কলেজের উপধ্যক্ষ এসএম নাজমুল হাসান মিয়াকে সভাপতি, মো: ইয়াছির আরাফাতকে সাধারন সম্পাদক করে ও সীমা রানী সাহাকে সাংগঠানিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ঠ গাঙ্গচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কচুয়া উপজেলা শাখার কমিটি ঘোষনা করা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাঙ্গচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কচুয়া উপজেলা শাখার সকল উপদেষ্টা ও সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.