এস এম শরিফুল ইসলাম নড়াইল
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন নড়াইল-২ থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম আছাদুজ্জামান মোল্যার সহ-ধর্মিনী মমতাজ বেগম ।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র কিনেছেন। তিনি মনোনয়ন ফরম সংগ্রহের পর সবার কাছে দোয়া চান। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন মমতাজ বেগম। তিনি বলেন ‘আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন থেকে দলীয় মনোনয়নপত্র কিনেছিলাম সে বার দল আমাকে মনোনয়ন দেয়নি ।
এবারও আমি দলীয় মনোনয়নপত্র কিনেছি আমার বিশ্বাস দল আমাকে এবার মনোনয়ন দিবে।’ তিনি আরও বলেন,‘দলীয় মনোনয়ন পেলে নারীদের নিয়ে কাজ করতে চাই। নড়াইলের সবাই জানে আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন চাই। আমার বিশ্বাস,এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.