প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৭, ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ
বাগেরহাটে গাজা ভর্তি মোটরসাইকেল রেখে পালালো ২ মাদক ব্যবসায়ী

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট পৌরসভার দশানী মোড় এলাকায় পুলিশের চেকপোষ্ট দেখে মটরসাইকেল সহ ১৬ কেজি গাঁজা ফেলে পালিয়েছে দুই মাদক ব্যবসায়ী। বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট–খুলনা মহাসড়কের দশানী এলাকায় ট্রাফিক পুলিশ বক্স এর সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পালিয়ে যাওয়া দুই মাদক বিক্রেতা ও মটরসাইকেলের মালিককে চিহ্নত করার চেষ্টা করছে পুলিশ।বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, ফিটনেসবিহীন গাড়ীর বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে সকালে দশানী এলাকায় চেকপোষ্ট বসায় ট্রাফিক পুলিশ।এসময় সন্দেহজনক ওই মোটরসাইকেলটিকে থামার জন্য নির্দেশ দিলে অজ্ঞাত ওই দুই মাদক বিক্রেতা মটরসাইকেলটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে মোটরসাইকেলটি তল্লাশী চালিয়ে দুটি বস্তায় থাকায় ৮টি প্যাকেটে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীনের পাশাপাশি পালিয়ে যাওয়া দুই মাদক কারবারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.