মিঠুন ভদ্র,নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আই এফ আই সি ব্যাংক পিএলসি নগরকান্দা উপ- শাখার আয়োজনে- বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪ টায়, প্রতিষ্ঠানটির হলরুমে প্রতিবেশী উৎসব - ২০২৪ অনুষ্ঠিত হয়।
আই এফ আই সি ব্যাংক পিএলসি এর নগরকান্দা উপ- শাখার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম ও ক্যাশ অফিসার উৎপল বালার সার্বিক তত্ত্বাবধানে প্রতিবেশী উৎসবটি উদ্বোধন করেন নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, নগরকান্দা শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলী মিয়া, নগরকান্দা মডেল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল হাসনাত উজ্জ্বল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন, ডাঃ শিবু প্রসাদ, নগরকান্দা পৌরসভার সহকারী হিসাবরক্ষক মোঃ আশরাফুল মাওলা, ডাঃ ওবায়দুর রহমানসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের গ্রাহক- কর্মচারীবৃন্দ।
এসময় অনুষ্ঠানে উপস্থিতদের নানা ধরনের পিঠাপুলি দিয়ে আপ্যায়ন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.