নড়াইল প্রতিনিধি
নড়াইলের নড়াগাতি থানা এলাকায় পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মাহাবুবুর রহমান (৬০) নামে একজন কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাহাবুবুর রহমান নড়াগাতি থানার চোরখালী গ্রামের মৃত শেখ আবু আলেম শেখের ছেলে। বুধবার (৭ ফেব্রুয়ারি) নড়াগাতি থানা পুলিশ অভিযান চালিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি দুপুরে নড়াগাতির একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী টিফিনের জন্য বাড়িতে যাচ্ছিলো। প্রতিমধ্যে মাহাবুবুর রহমান শিশুটিকে জোরপূর্বক রানা শেখের পরিত্যক্ত একচালা ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে ধর্ষক তাকে বিবস্ত্র অবস্থায় রেখে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৬ ফেব্রুয়ারি ভিকটিমের মা বাদী হয়ে নড়াগাতি থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার সকালে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ২২ ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.