এস এম শরিফুল ইসলাম নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপির তালবাড়িয়া গ্রামের একটি খাল থেকে ওয়াদুদ শেখ (৮৫) নামে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওয়াদুদ শেখ দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের মৃতঃ ইবাদত শেখের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশে খালে ওই বৃদ্ধ'র লাশ দেখতে পেয়ে তার ছেলেরা পিতার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহত ওয়াদুদ শেখের স্ত্রী বেশ কিছুদিন আগে মারা যায়। স্ত্রী মৃত্যুর পর ওয়াদুদ শেখ মানষিক ভারসাম্যহীন হয়ে পড়েন। প্রতিদিন ভোরে বাড়ির পাশের চায়ের দোকানে চা-রুটি খেতে যেতেন। সকালে ফজরের নামাজ পড়ে ওয়াদুদ শেখ ওই দোকানের উদ্দেশ্য রওনা হন। রাস্তার পাশে খালে ওয়াদুদের লাশ পড়ে থাকতে দেখে স্বজনরা। এ সময় তার ছেলেরা নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে নিহতের স্বজনরা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.