প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৮:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ৩:৫৭ অপরাহ্ণ
দুমকিতে প্রতিবন্ধি পরিবারের মাথা গোঁজার ঠাই দিতে চান কাওসার আমিন হাওলাদার

মোঃ জসিম উদ্দিন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলা মুরাদিয়া ইউনিয়নের স্বর্গীয় হেমন্ত বিশ্বাসের প্রতিবন্ধি কন্যা হরিবালা বিশ্বাস (৫০)ও তার একমাত্র বুদ্ধিপ্রতিবন্ধি সহদর হেমলাল বিশ্বাসের(৪৮)এর আশার প্রদীপ হয়ে পাশে দাড়িয়েছেন ইউরোপের মাল্টা দেশের আওয়ামী লীগের সভাপতি ও দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. কাওসার আমিন হাওলাদার ।
সহায় সম্বলহীন সংখ্যালঘু ভাইবোন পৈত্রিক সূত্রে মাত্র দেড় শতাংশের ভিটিতে নানা প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ হেলে পরা জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন যাপন করে আসছিলেন দীর্ঘদিন যাবত। উপজেলায় শত শত সরকারি বরাদ্দের ঘর এলেও ভাগ্যে জোটেনি তাদের। বুদ্ধি প্রতিবন্ধি হয়ে জন্ম নেয়া কর্মক্ষমতাহীন সহদর ভাইবোন এলাকাবাসীর কাছে চেয়ে চিন্তে খেয়ে না খেয়ে পৈত্রিক ভিটিতে শীত, বর্ষায় চরম দুঃসহ জীবন কাটাচ্ছিলেন। সংখ্যালঘু হতদরিদ্র পরিবারের দুরাবস্থার বাস্তব চিত্রটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে সাথে সাথে অই প্রতিবন্ধী পরিবারের বাড়িতে ছুটে যান কাওসার আমিন হাওলাদার।
কাওসার আমিন হাওলাদার বলেন, উপজেলায় কত স্বাবলম্বী পরিবার সরকারি বরাদ্দের ঘর পেয়েছে কিন্তু এই প্রতিবন্ধী পরিবারের কপালে জুটেনি। আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম এবং ওই দেশের আওয়ামী লীগের সভাপতিও নির্বাচিত হয়েছি। দেশের বাইরে থেকেও মানুষের সুখে-দুঃখে পাশে দাড়িয়েছি এখন সরাসরি আমার উপজেলার মানুষের পাশে থেকে তাদের খেদমত করতে চাই। আমি যত দ্রুত সম্ভব এই প্রতিবন্ধী পরিবারকে একটি পাকা ঘর তুলে দিব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.