এস এম শরিফুল ইসলাম, নড়াইল
নড়াইলের কালিয়ায় মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের উদ্যোগে কালিয়া শহীদ আব্দুস সালাম সরকারি ডিগ্রী কলেজে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শহীদ আব্দুস সালাম সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামাল মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা। এসময় আরো বক্তব্য রাখেন, কালিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার,নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম.অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিদর্শক মোঃ আব্দুস সালাম প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,মাদক একটি সামাজিক ব্যাধি,ক্যান্সার এটিকে নিয়ন্ত্রণা করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে। সুতরাং সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদককে নির্মূল করতে হবে। এর অপব্যবহার প্রতিরোধ করতে হবে। অন্ষ্ঠুান শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকবিরোধী লিফলেট, খাতা ও কলম বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.