মো: সাগর মল্লিক ফকিরহাট:-
বাগেরহাটের ফকিরহাটে ১৩ ফেব্রুয়ারী বিকাল ৫ টায় শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পরিদর্শন করেন ন্যাশানাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট (নায়েম) এর চার সদস্যের প্রতিনিধি দল। প্রশিক্ষণ টীমে ছিলেন কোর্স কর্ডিনেটর শাহ্ মোঃ আব্দুল মাহমুদ, ট্রেইনার মোঃ মাসুদ রানা, মোঃ নাহীদ ফেরদৌস ভুঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুর রহমান, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, কলেজের সহকারী প্রধান শিক্ষক মলিনা দাস, সহকারী শিক্ষক তারক চন্দ্র মন্ডল প্রমুখ। পরিদর্শন টীম কলেজের বঙ্গবন্ধু পুষ্পকানন, ঐতিহ্যবাহী শহীদমিনার, রূপা চৌধুরী লাইব্রেরি, মেয়েদের চেঞ্জরুম কলেজ ক্যাম্পাস সহ প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন এবং সন্তোষ প্রকাশ করেন।
টিম কোর্ডিনেটর বলেন রুরাল এলাকায় এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে আমার ভাবনায় ছিল না। পরিদর্শন টিম সর্বশেষ কলেজের পরিদর্শন বহিতে স্বাক্ষর প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.