প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ৫:১৫ অপরাহ্ণ
নগরকান্দায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মিঠুন ভদ্র নগরকান্দা ( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রবিউল ইসলাম ফরিদপুর সদর উপজেলার কেশবনগর গ্রামের কলম শেখের ছেলে।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা ইখলাস শেখ নামে আরেক আরোহী আহত হয়। আহতকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার ফরিদপুর - বরিশাল মহাসড়কের মাশাউজান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা ঢাকা আগামী গোল্ডেন লাইন বাসটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রবিউল ইসলামের মৃত্যু হয়।
এ সময় ঘাতক বাসটিতে আগুন ধরে যায়, খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.