আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নানান আয়োজনের মধ্যদিয়ে দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ-উপলক্ষ্যে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের কন্ফারেন্স রুমে কেক কাটা হয়।
পরবর্তীতে দৈনিক যুগান্তরের আনোয়ারা প্রতিনিধি রতন কান্তি দাশের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আনোয়ারা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনামুল হক নাবিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম, সহ-সভাপতি খালেদ মনসুর, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্তসহ আনোয়ারায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.