প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ণ
ভাষা শহীদদের প্রতি প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি

গোপালগঞ্জ প্রতিনিধি
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে প্রেসক্লাব গোপালগঞ্জ। ২১ ফেব্রুয়ারি (বুধবার) ভোর ৬ টা ১ মিনিটে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সাংবাদিক সংগঠনটি।
প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন ও ভারপ্রাপ্ত মহাসচিব এস এম সাব্বিরের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি বুলবুল আলম বুলু, অন্যতম সদস্য মো. কামরুল হাসান, পলাশ সিকদার, মনির মোল্যা, শামিম আহমেদ, শেখ রাজুসহ অন্যন্য সদস্যরা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.