সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বিশ্ব হার্ট ফেডারেশন এর নির্বাচিত প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ জগৎ নারুলা ও বাংলাদেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর সভাপতি প্রফেসর ডাঃ খন্দকার আব্দুল আউয়াল রিজভী কে সংবর্ধনা প্রদান করেছে বাগেরহাট হার্ট ফাউন্ডেশন।
২২ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার দুপুরে বাগেরহাট বি এম এ ভবনের কনফারেন্স রুমে বাগেরহাট হার্ট ফাউন্ডেশন এর আহবায়ক প্রফেসর ডাঃ চৌধুরী হাফিজুল আহসান এর সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব করোনারি এনজিওপ্লাষ্ট ইন্টারভেনশনের সভাপতি প্রফেসর ডাঃ একে এম ফজলুর রহমান,জাতীয় হৃদরোগ ইনিষ্টিটিউটের পরিচালক প্রফেসর ডাঃ মীর জামালউদ্দিন,সন্ধানীর প্রতিষ্ঠাতা ডাঃ মোশাররফ হোসেন সহ দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকগন।
এর আগে বাগেরহাট হার্ট ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন করেন প্রফেসর ডাঃ জগত নারুলা।উল্যেখ্য সুলভ মূল্যে আধুনিক মানের হার্টের চিকিৎসার জন্য বাগেরহাট হার্ট ফাউন্ডেশন বাগেরহাটে ইতোমধ্যে হাসপাতাল তৈরির প্রাথমিক কার্যক্রম শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.