এস এম শরিফুল ইসলাম নড়াইল
নড়াইলে মাদক মামলায় তরিকুল ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল জেলা অতিরিক্ত দায়রা জজ মুহাম্মাদ আকরাম হোসেন এ দন্ডাদেশ দেন। তরিকুল ইসলাম যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুর গ্রামের মৃত নেছার আলী সরদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিল। মামলার বিবরণে জানা যায়,২০১২ সালের ২৮ ডিসেম্বর দুপুর ১টা ৩০ মিনিটের সময় নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামের ফাজেল মোল্যা রোডের মুরাদ শেখের বাড়ীর উত্তর পাশে রাস্তার উপর মাদক দ্রব্য উদ্ধার অভিযান কালে মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামের হাতের ব্যাগে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তাকে পেড়লী ক্যাম্প পুলিশ আটক করে।
এ ঘটনায় কালিয়া থানা একটি মামলা হয়। এ মামলায় ৫ জনের সাক্ষীর সাক্ষ প্রমান শেষে আসামীর বিরুদ্বে অভিযোগ প্রমানিত হওয়ায় এ দন্ডাদেশ দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.