সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
পুলিশের ওপর হামলা ও নাশকতা ঘটানোর চেষ্টা মামলায় ৫ জে এম বি সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।২৮ ফেব্রুয়ারী দুপুরে বাগেরহাটের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ড.মোঃ আতিকুস সামাদ এই রায় প্রদান করেন।
২০১৬ সালের ৩রা নভেম্বর বাগেরহাট সদরের দড়াটানা ব্রীজ সংলগ্ন গোবরদিয়া এলাকায় নাশকতার পরিকল্পনা কারী ৫ জে এম বি সদস্যের উপস্হিতির সংবাদ পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ অভিযান চালালে পুলিশের উপস্হিতি টের পেয়ে তারা পুলিশের উপর বোমা নিক্ষেপ করে।এক পর্যায়ে ঘটনাস্হল থেকে ৪ জনকে আটক করে এবং তাদের স্বীকারোক্তি মতে অভিযোগপত্রে তরিকুল নামক একজনকে সংযুক্ত করে চার্জশীট প্রদান করে বাগেরহাট মডেল থানা পুলিশ। বিভিন্ন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহন শেষে দীর্ঘ সাত বছর পর এই মামলার রায় প্রদান করা হয়।এতে আসামীদের মধ্যে মোরশেদ,সাইফুল,জহিরুল ও মোকছদুরকে দন্ডবিধির বিভিন্ন ধারায় মোট ছয় বছর বিনাশ্রম ও ১০হাজার টাকা জরিমানা ও অপর আসামী তরিকুল ইসলামকে বিভিন্ন ধারায় মোট ৫ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষনার সময়ে আসামীরা সবাই আদালতে উপস্হিত ছিলেন।তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।দন্ডপ্রাপ্ত আসামীদের বাড়ী বাগেরহাট সহ দেশের বিভিন্ন জেলায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.