শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা মার্চ ২০২৪ ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মোল্লাহাটের আয়োজনে শুক্রবার সকালে প্রেসক্লাব সভাকক্ষে এ সভা হয়।
প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ সভাপতি শেখ সোহেল রানা ও মোঃ মনিরুজ্জামান মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান সিকদার, নির্বাহী সদস্য মিয়া পারভেজ আলম, সদস্যদের মাঝে সাংবাদিক মাকসুদ আলম, মোঃ আরিফুল ইসলাম রিয়াজ, মোঃ মোস্তফা মীর, সৌরভ কুমার মধু প্রমূখ।
উক্ত সভায় জাতীয় দৈনিক অপরাধ চক্র পত্রিকার বিশেষ স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম (দিদার) ও মোল্লাহাট উপজেলা প্রতিনিধি এম,এম, সাজ্জাদুল ইসলাম লিটন'কে সর্ব সম্মত সিদ্ধান্তে প্রাথমিক সদস্য পদ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.