সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
রমজানে দ্রব্যমূল্য জন সাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে ব্যবসায়ী সহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাগেরহাট জেলা প্রশাসন।
১১ মার্চ দুপুরে জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায়,চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি,বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ,ক্যাব নেতৃবৃন্দ,ভোক্তা অধিকার সংরক্ষন,কৃষি বিপনন অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।
এসময়ে পবিত্র রমজানে রোজাদারগন এর প্রতি সন্মান প্রদর্শন এর জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সকলে একমত পোষন করেন।পাশাপাশি বাজার মনিটরিং এর জন্য মোবাইল কোর্ট পরিচালনার প্রতি জোর আহবান জানান ক্যাব ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.