নিজস্বসংবাদদাতা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এফতার কেনার জন্য অনুদানের অর্থ প্রদান করা হয়েছে।
জাতির পিতার ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে বড়গুনি মদিনাতুল উলুম এতিমখানা ,ঘোলা এতিমখানা,আড়–বর্নী হেফজখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের হাতে এ অনুদানের অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়,উপজেলা পরিষদের ভাইসচেম্যান এস,এম মাহাতাবুজ্জামান,ইউপিচেয়ারম্যান যথাক্রমে নিজাম উদ্দীন শেখ, মাসুদ সরদার, বাদশা মিয়া শেখ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক কেরামত আলী,সামীম আনোয়ার বাবু, অবনী মোহন বসু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.