টুঙ্গিপাড়া প্রতিনিধি:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পেলেন ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) গুলসান জনের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম মিল্টন।
মামলার রহস্য উদঘাটন, গণমূখী পুলিশী সেবা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি গত ২৭ ফেব্রুয়ারি পিপিএম-সেবা পদকে ভূষিত হন।
শফিকুল ইসলাম মিল্টন গোপালগঞ্জের পূর্ব টুঙ্গিপাড়ার বীর মুক্তিযোদ্ধা এসএম শাহাদাত হোসেন ও মাতা আমেনা বেগমের সন্তান।তিনি মুসলিম সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স সম্পুর্ন করেন তিনি।
শফিকুল ইসলাম মিল্টন ৩৬ তম বিসিএসে পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে ২০১৯ সালে প্রথমে যোগদান করেন।এর আগে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), ডিএমপিতে কাজ করেন।
সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে সার্বিক নির্দেশনা প্রদান ও সহযোগিতার জন্য ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) সকল সহকর্মিদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন।
উল্লেখ্য, পুলিশের এই সর্ব্বোচ স্বীকৃতি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদে যারা ভূষিত হন তারা এককালীন অর্থ ও প্রতিমাসে ভাতা পান এবং নামের শেষে এই পদক উপাধি হিসেবে ব্যবহার করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.