রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। এছাড়া আরও দুই ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। রোববার (২৪ মার্চ) বিকেল ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর কড়াইল বস্তিতে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার স্টেশন থেকে প্রথমে ৮ ইউনিট রওনা হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এরপরও আরও দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিকেল ৫টা ৬ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের মোট ৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরও দুই ইউনিট রওনা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.