প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ
নগরকান্দায় ১১৫ পিস ইয়াবা ও রামদা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার-১

মিঠুন ভদ্র ,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় ১১৫ পিস ইয়াবা ও একটি রামদা সহ মোঃ ওবাইদুর খাঁন নামের একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ মার্চ) নগরকান্দা থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমানের দিক নির্দেশনায় উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কান্দি গ্রামে অভিযান চালিয়ে আসামী ১। মোঃ ওবাইদুর খাঁন, পিতাঃ জিন্দাল খাঁন, সাং- দক্ষিন কান্দি, থানা নগরকান্দা, জেলাঃ ফরিদপুরকে গ্রেফতার করে। এ সময় আসামী ২। রোকন শেখ, পিতাঃ ছরোয়ার মোল্যা, ৩। সাজেদা বেগম, স্বামীঃ মোঃ ওবাইদুর খান, সর্বসাং- দক্ষিন কান্দি, থানা নগরকান্দা, জেলাঃ ফরিদপুর পালিয়ে যায়। এ বিষয় এস আই সেলিম মোল্যা বাদী হয়ে নগরকান্দা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে। অভিযোগে উল্লেখ্য আসমীদের বিরুদ্ধে নগরকান্দা ও ভাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে একাদিক মামলা রয়েছে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিত্তে অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা ও ১টি রামদা সহ একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসমীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.