জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অনুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ কাউসার হোসেনকে সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ আব্দুস সোবাহান চৌধুরীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আরিফ আহমেদ বাবর, ফারিস্তা প্রিয়া, গাজী আসফিক, রিফাত হোসেন শুভ, মোঃ রায়হান ও তামিম ইকবাল এবং যুগ্ম-সাধারণ সম্পাদক রিজওয়ান করিম, উমা ইসলাম ও শিহাব প্রান্ত।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মোঃ তানজিল ভূইয়া, আবুবকর সম্পদ, তামজিদ রহমান তনিম, সিয়াম আহমেদ ও উদ্দীপ দে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.