এস এম শরিফুল ইসলাম নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌর সভার মশাঘুনী এলাকায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মিনহাজ মোল্যা (১৩) নামের একজন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মিনহাজ মোল্যা পৌর সভার মশাঘুনী এলাকার জিয়া মোল্যার ছেলে এবং লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে,মঙ্গলবার (২মার্চ) দুপুর আড়াইটার দিকে মিনহাজ ও তার মামাতো ভাই আলামিন বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে মিনহাজ পুকুরের পানিতে ডুবে যায়। এ সময় আলামিনের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে মিনহাজকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.