সোহেল রানা বাব,বাগেরহাট প্রতিনিধি
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ফিশিং বোট এর ২৭ জন জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড।
৫ এপ্রিল শুক্রবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। গত ১ লা এপ্রিল সোমবার চট্টগ্রামের কুতুবদিয়া হতে "এফভি সাগর-০২" নামক একটি ফিশিং বোট ২৭ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়।৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং স্রোতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। বিষয়টি ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস আমোঘ এর দৃষ্টিগোচর হলে তারা অতি দ্রুত জেলেসহ বোটটিকে উদ্ধার করে এবং বাংলাদেশ কোস্ট গার্ডকে বিষয়টা জানায়।
০৪ এপ্রিল বৃহঃবার সন্ধ্যায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস আমোঘ ২৭ জন জেলেসহ উক্ত বোটটিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন এর জাহাজ কামরুজ্জামান এর নিকট হস্তান্তর করে। ৫ এপ্রিল শুক্রবার ভোর রাতে মোংলা ফেয়ারওয়ে বয়ার নিকটবর্তী স্থানে উক্ত জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.