নবনিযুক্ত বাংলাদেশে রেলওয়ের মহপরিচালক সরদার শাহাদাত আলী বলেছেন,দ্রুতই গোপালগঞ্জ থেকে ঢাকার রেল যোগাযোগ স্থাপন করা হবে, আমাদের মূলত পদ্মা রেলিংয়ের যে কাজ সেই কাজ জুনে শেষ হবে। আমাদের বিশেষ বিবেচনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর এলাকার মানুষ যাতে গোপালগঞ্জ থেকে ঢাকায় যেতে পারে এ বিষয়ে আমরা কাজ করছি। যাতে করে গোপালগঞ্জবাসী বাংলাদেশ রেলওয়ে
কর্তৃপক্ষের কাছ থেকে ভালো সেবা পায়।
তিনি আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।রেলওয়ে মহাপরিচালক বলেন, সব অঞ্চলের দাবি, ঢাকা থেকে যেন নিজ জেলায় রেলে বাড়িতে যেতে পারে।তবে চাহিদার তুলনায় আমাদের রেল গাড়ি কম।গোপালগঞ্জের মানুষের জন্য বাংলাদেশ রেলওয়ের বিশেষ বিবেচনা রয়েছে,গোপালগঞ্জের জনপ্রতিনিধিগণ আমাদের কাছে সুপারিশ করেছেন তারইধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর পূর্ণ জন্মভূমির জনগণ নিরাপদে ঢাকা থেকে রেলে করে গোপালগঞ্জ আসতে পারে সেই সেবা অচিরেই চালু হবে।
এর আগে বাংলাদেশে রেলওয়ে মহাপরিচালক বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন।পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।
এ সময়, বাংলাদেশে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.