প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ৫:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ
গোপালপুর ইউনিয় পরিষদের উপনির্বাচনে মোঃ লিটন মোল্যা চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা কচুয়া(বাগেরহাট)
বাগেরহাটের কচুয়ার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোঃ লিটন মোল্যা মোটরসাইকেল প্রতীক নিয়ে ২ হাজার ৩ শত ৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।তার নিকটতম প্রার্থী মীর তকদীরুজ্জামান চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫ শত ৪১ ভোট।
এছাড়াও মোঃ রাজীব হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭২ ভোট, মোঃ খান লিটন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৭ শত ৩৯ ভোট ও শেখ শাহীন হোসেন টেবিল ফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ১ শত ৩৮ ভোট।
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৫ শত ২৫ এর মধ্যে ভোট কাষ্ট হয় ৫ হাজার ৮ শত ৯১।এর মধ্যে বৈধ ভোট কাষ্ট হয়েছে ৫ হাজার ৮ শত ২৬ টি এবং বাতিল হয় ৬৫ টি ভোট।
ভোট গননা শেষে রবিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হিমাংশু প্রকাশ বিশ্বাস বলেন যে, শান্তিপূর্ণ পরিবেশে গোপালপুর ইউনিয়নের ৯ কেন্দ্রেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি এই ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম আবু বক্কর সিদ্দিকের মৃত্যু জনিত কারনে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.