শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১ লা মে) সকাল ৯ টায় উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহীদ মিনার সংলগ্ন কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রোকা শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেনের সঞ্চালনায় সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ চিতলমারী উপজেলা শাখার সভাপতি শেখ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আলী আমর হোসেন মিঠু, সবুজ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক শেখ জাহিদুজ্জামান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের স্বার্থ সংশ্লিস্ট বিভিন্ন বিষয় তুলে ধরেণ। এ সময় উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.