নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল (৫৫) কে চেষ্টা দুর্বৃত্তরা তার বুকে গুলি চালিয়েছে হত্যার চেষ্টা করেছে। গুরুতর আহত মোস্তফা কামালকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষনিক ভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
শুক্রবার (১০মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুন্দশী সি এন্ড বি চৌরাস্তার অদুরে কুন্দশীÑমঙ্গলহাটা গ্রামীন রাস্তার পাশে ছমির শিকদারের বাড়ির সামনে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুব্রত কুমার কুন্ডু জানান, মোস্তফা কামালের বুকে ও পিঠে গুলিতে জখম হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, গুলির খবর শুনে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.