নবধারা ডেস্ক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিখোঁজের পরের দিন নদীর পাড় থেকে ইজিবাইক চালক আরমান শেখ (২০) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকালে উপজেলার দাড়িয়ার কুল নদীর পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। গত শনিবার (১১ মে) নিখোঁজ হয় আরমান।
নিহত ইজিবাইক চালক আরমান শেখ উপজেলার বর্ণি ইউনিয়নের গিমাডাঙ্গা মুন্সিরচর গ্রামের তপু শেখের ছেলে।
টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মত শনিবার সকালে ইজিবাইক নিয়ে বের হয় আরমান। ঐ দিন দুপুর ২ টার দিকে সর্বশেষ তার স্ত্রীর সাথে মোবাইলে কথা হয়। তারপর থেকে পরিবারের কেউ তার সাথে যোগাযোগ করতে পারেনি। এরপর রবিবার বিকালে স্থানীয়রা দাড়িয়ারকুল নদীর পাড়ে মরদেহটি দেখে থানায় খবর দেয়। তখন পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও বলেন, মৃত ইজিবাইক চালকের মাথায় ও থুতনির নিচে ধরানো অস্ত্র দিয়ে জখমের চিহ্ন রয়েছে। আর ইজিবাইকটিও এখনো পাওয়া যায়নি।
এবিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.